ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন : সম্ভাব্য প্রার্থী তালিকায় বিএনপি-আ’লীগে একাধীক, জামায়াতের একক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ১২:৩০ অপরাহ্ণ

upa-zillaআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : বৃহষ্পতিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) তৃতীয় দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। আগামী ১৫মার্চ শনিবার ৩য় দফায় দেশের ৮৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী, যাচাই-বাছাই ১৭ ফেব্রুয়ারী, প্রত্যাহার ২৪ ফেব্রুয়ারী। ভোট গ্রহণ হবে ১৫ মার্চ। আর এই তফসিল ঘোষনার পরপরই নড়েচড়ে বসা শুরু করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সম্ভাব্য প্রার্থী ও সাধারণ মানুষেরা। এখন পর্যন্ত উপজেলা নির্বাচনের প্রার্থীদের তেমন কোন দৌড়ঝাপ শুরু না হলেও কর্মীসমর্থকসহ সাধারণ মানুষের কৌতুহল ও আলোচনার শেষ নেই। আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে কলারোয়া উপজেলার সর্বত্র এমনই চিত্র। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলার একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে বিড়ম্বনায় পড়েছে বড় দুটি দলের তৃণমূলের সাধারণ কর্মীসমর্থকরা, একটি পদের বিপরীতে দল দু’টিতে একাধিক সমর্থন (মনোনয়ন) প্রত্যাশী কিংবা প্রার্থী থাকার কারণে। বিএনপি ও আওয়ামীলীগের একাধিক সম্ভাব্য প্রার্থী বা সমর্থন প্রত্যাশী প্রার্থী থাকলেও জামায়াতের একক প্রার্থীর কথা শোনা যাচ্ছে। বিএনপি ও জামায়াতের মধ্যে ঐক্যবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসলে কলারোয়া উপজেলায় এ দু’টি দল থেকে প্রার্থী সমন্বয় করা হবে- এমনটাই জানালেন বিএনপি ও জামায়াতের উপজেলা পর্যায়ের কয়েক নেতা। সেই হিসেবে উপজেলা চেয়ারম্যান যদি বিএনপি সমর্থক প্রার্থী হয় তবে ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী হবে জামায়াত সমর্থক নেতা। কিংবা উল্টোটাও হতে পারে। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখনো তেমন চূড়ান্ত নাম শোন যাচ্ছে না। আর যদি বিএনপি ও জামায়াত আলাদা নির্বাচন করে তবে প্রতিটি পদেই আলাদা ভাবে প্রার্থী দেবে দল দুটি। এদিক থেকে আ’লীগ বেশ ফুরফুরে মেজাজে থাকলেও রয়েছে নিজঘরনার একাধিক প্রার্থীর হিসাব-নিকাষ। এখন পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোন যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিএম নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন, সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, আ’লীগ নেতা অধ্যাপক এমএ ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, বিএনপির জেলা সহ.সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার বজলুল করিম, উপজেলা সহ.সভাপতি আ.রশিদ মিয়া, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন, ভারপ্রাপ্ত সা.সম্পাদক কয়লা ইউপি চেয়ারম্যান আ.রকিব মোল্যা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন ও যুগ্ম সম্পাদক যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা অধ্যা.তোফাজ্জেল হোসেন সেন্টু, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী জেনারেল উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো বর্তমান ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু, জেলা আ’লীগের নেতা ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আ.হামিদ, সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক সাংবাদিক হাসান মাসুদ পলাশ, পৌর বিএনপির সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, জামায়াত নেতা মুক্তিযোদ্ধা ঈমান আলী শেখ, মহিলা পদে আ’লীগ নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মিসেস মনোয়ারা ফারুক, মিসেস ময়না আনোয়ারুল, বিএনপি নেত্রী হাফিজা মেহেরুল্লাহ, জামায়াতের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুর স্ত্রী অধ্যাপিক ছকিনা খাতুন। তবে এসকল সম্ভাব্য নামের তালিকা চূড়ান্ত নয়। এদিকে, বৃহষ্পতিবার জেলা আ’লীগের এক সভায় কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক একক প্রার্থী নির্ধারণ করা হবে বলে জানা গেছে। সেক্ষেত্রে ইউনিয়ন, পৌরসভার সভাপতি ও সা.সম্পাদক সহ নেতৃবৃন্দের সংখ্যাগরিষ্ট সিদ্ধান্ত মোতাবেক প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। আর সেই সিদ্ধান্তের বাইরে যদি কেউ প্রার্থী হয় তবে তাকে বহিষ্কার করা হবে বলে সূত্রটি জানিয়েছে। অপরদিকে, বিএনপির একাধিক সূত্র জানিয়েছে উপজেলা চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণ করা হতে পারে। সেক্ষেত্রে ওই তালিকা থেকেই দুটি পদে দুজন প্রার্থী হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর জামায়াতের একক প্রার্থী থাকায় তাদের কর্মীসমর্থকরা ভোটের দিনক্ষণ গুনছেন। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া ও সমর্থন প্রার্থনা করে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার চোখে পড়ছে। কর্মীসমর্থকরাও শুরু করেছেন পছন্দের প্রার্থীর গুনগান গাইতে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কারা থাকেন প্রার্থী তালিকায় আর কে হন উপজেলার সাধারণ মানুষের কাছের জনপ্রতিনিধি। নির্বাচন অফিস সূত্র জানায়, কলারোয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৬৪হাজার ৪৯৩জন। এর মধ্যে পুরষ ভোটার ৮০হাজার ৭৩১জন ও মহিলা ভোটার ৮৩হাজার ৭৬২জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭, সম্ভাব্য ভোটকক্ষের সংখ্যা ৩৫৭টি।

Shamol Bangla Ads

সাতক্ষীরার কলারোয়ায় শিশুদের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ওফাপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের আওতায় ২৩০জন শিশুর মাঝে ওই কম্বল বিতরণ করা হয়। বৃহষ্পতিবার দুপুরে ওফাপুরের মিশনারীতে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। প্রকল্পের ম্যানেজার প্রনব কুমার মুর্মুর সভাপতিত্বে পালক শুশান্ত মন্ডলসহ শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শীতার্তদের মাঝে সাতক্ষীরার কলারোয়া সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে সাতক্ষীরা কলারোয়া সোনালী ব্যাংকের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে ব্যাংক ভবনে এ শীতবস্ত্র হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অধ্যাপক আজিজুল হক, সাংবাদিক জুলফিকার আলী, ব্যাংক কর্মকর্তা ফরাদ হোসেন, নুরুল ইসলাম, ছদরউদ্দিন, রফিকুল আলম, মিজানুর রহমান প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

কলারোয়ায় এক যুবক আটক

কলারোয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জাহাঙ্গীর ধাবক (২৫) উপজেলার উত্তর ক্ষেত্রপাড়া গ্রামের এরশাদ আলী ধাবকের পুত্র। সে ওয়ারেন্টভুক্ত আসামী বলে থানা সূত্র জানায়। সরসকাটি পুলিশ ক্যাম্পের সদস্যরা বৃহষ্পতিবার ভোরে জাহাঙ্গীরকে আটক করে। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা (নং-১০/১৩) রয়েছে।

Need Ads
error: কপি হবে না!