আমতলী ( বরগুনা) প্রতিনিধি : দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরাম ও সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরাম এর উদ্যোগে মঙ্গলবার সকালে আমতলী পৌর শহরে র্যালী ও র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করা হয়।

স্মারক লিপিতে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদার পাশাপাশি সহকারী শিক্ষকদের এক ধাপ নিচে বেতনস্কেল নির্ধারনের দাবী জানানো হয়। তাছাড়া সহকারী শিক্ষক থেকে শতভাগ পদোন্নতীরও দাবী জানানো হয়। এসময় শিক্ষক সমিতির সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ জিলুর রহমান, শিক্ষক আনোয়ারুল কবির, এস.এম নাসির মাহমুদ, এস.এম রাসেল, জাহিদ হোসেন লিটন, শহিদুল ইসলাম ঝন্টু, সাইফুন নাহার, সুসান্ত কুমার, সেলিম রেজা, জাহিদুল কবির, ঝুমুর, রেজাউল করিম, পাভেল মৃধা, সাহিনা আক্তার, ফেরদৌসী, আফরোজা, মনিরা আক্তার, রাজিবসহ দুইশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।




