রফিক বাবু, দিঘলিয়া (খুলনা) : দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার ছিল নমিনেশন ফরম প্রত্যাহারের দিন। এবার এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নমিনেশন ফরম জমা দিয়েছিলেন। এদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির এক মাত্র প্রার্থী ডাঃ সেয়দ আবুল কাসেম এর নমিনেশন ফরমে ভূল থাকায় বাতিল হয়ে যায়। বাকী প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গাজী আগজর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকসানা পারভীন রীনা নমিনেশন ফরম জমা দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, ভাইস চেয়ারম্যান পদে শরীফ মোজাম্মেল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর বেগম নমিনেশন ফরম জমা দেন। চেয়ারম্যান হিসাবে সতন্ত্র প্রার্থী হিসাবে নমিনেশন ফরম জমা দেন গাজী সেলিম আক্তার। ভাইস চেয়ারম্যান পদে সিপিপি এর পক্ষে নমিনেশন ফরম জমা দেন শেখ আতিয়ার রহমান এবং সতন্ত্র প্রার্থী হিসাবে মোঃ অহিদ মিয়া নমিনেশন ফরম জমা দেন। এদের মধ্যে এক মাত্র প্রার্থী আঃ রকিব মল্লিক চেয়ারম্যানের পদ থেকে শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে নমিনেশন ফরম প্রত্যাহার করে নেন। আজ মঙ্গলবার প্রতীক বরাদ্ধর দিন। একার উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৮ হাজার ৬শত ৬০ জন এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৯টি। আগামী ১৯ ফেব্রুয়ারী ভোট গ্রহনের দিন।




