ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় হাম-রুবেলা টিকাদানের প্রথম পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ৯৫% অর্জন !

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ২:২৮ অপরাহ্ণ

Hum Rubela-pic -kulauraমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গত ২৫ থেকে ৩০জানুয়ারী প্রথম পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ৯১ হাজার ৪৯৩ জন নির্ধারন করে হাম-রুবেলা টিকা ৮৭ হাজার ২৫৩ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে টিকা দেয়া হয়।
ফলে স্কুল পর্যায়ে ৯৫% অর্জন সম্ভব হয়েছে। বাদপড়া ৫% শিক্ষার্থীসহ অবশিষ্ট শিশুদের মধ্যে ১৩ ফেব্রæয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে দেয়া হবে।
কুলাউড়া উপজেলা সভাকক্ষে গতকাল রোববার দুপুরে হাম-রুবেলা কর্মসূচী স্কুল পর্যায়ে টিকাদানের অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ তথ্য দেয়া হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত স্কুল পর্যায়ে হাম-রুবেলা টিকাদানের পর্যালোচনা কমিটির সভায় প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে শিক্ষা প্রতিষ্টানে হাম-রুবেলা টিকাদান সন্তোষজনক।তিনি বলেন সকল শিশুর সু-স্বাস্থ্য রক্ষায় কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে আগামী ১৩ফেব্রæয়ারী পর্যন্ত অবশিষ্টদের হাম-রুবেলা টিকা প্রদান করার কর্মসূচী সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান ।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন পর্যালোাচনা কমিটির সদস্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আলা উদ্দিন আজাদ, হাসপাতালের আরএমও ডাক্তার মহিউদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, ডাঃ আবু বক্কর নাসের।
পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাসপাতালের এমটিইপিআই প্রদিপ রঞ্জন দে, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ রফিকুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রফিক, এহিয়া আহমদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান চৌধুরী, আব্দুল মজিদ চৌধুরী, দক্ষিণা রঞ্জন দে, আব্দুল আউয়াল ও মমতাজ তাহেরর প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!