এমএম মাসুম রেজা, কালিয়া (নড়াইল) : নড়াইল জেলার কালিয়ার গাজীরহাট শাখায় ২৯ জানুয়ারী বুধবার দুপুরে ব্র্যাকের অতিদরিদ্র ও দু:স্থ সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ব্র্যাকের দারিদ্র বিমোচন কর্মসূচীর সিনিয়র শাখা ব্যবস্থাপক অমিয় রঞ্জন জোতদারের ঐকান্তিক প্রচেষ্টায় গাজীরহাট বাজার বণিক সমিতি, বিভিন্ন গ্রাম দারিদ্র বিমোচন কমিটি ও ব্র্যাক কর্মীদের আর্থিক সহযোগিতায় ব্রাকের ২০১১ ও ২০১৩ইং সালের উপকারভোগী অতিদরিদ্র মোট ১১০জন সদস্যের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে স্থানীয় ব্র্যাক কার্যালয়ের সামনে অমিয় রঞ্জন জোতদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীরহাট বাজার বণিক সমিতির সভাপতি সমরেন্দ্রনাথ সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীরহাট হাজী নৈঈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন হোড়, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইস্রাফিল মোল্যা ও ব্র্যাক মনিটর মোঃ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাকের গাজীরহাট ক্ষুদ্রঋণ প্রকল্পের শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, বিভিন্ন গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি মুজিবর রহমান শিকদার (টুটুল), মোঃ হুমায়ন কবীর, আব্দুল মান্নান, প্রদীপ বিশ্বাস, দেওয়ান গোলাম মোস্তফা, নিতিশ সরকার, নরেশ হালদার, মুসা করীম, নমিতা মন্ডল, প্রমূখ।




