মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা জামায়াতের সূরা সদস্য এবং এ.আর.বি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ.আর.বি কলেজ থেকে তাকে আটক করে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল। পুলিশ সুপার এ.কে.এম নাহিদুল ইসলাম জানান, হাবিবুর রহমানের নামে হরতাল-অবরোধের সময় বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলা নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলা বিএনপি’র কর্মী সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপি’র একাংশ কর্মী সমাবেশ করেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র শাহাজীপাড়াস্থ কার্যালয়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনছারুল হকের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিএনপি নেতা মজিবুল হক খান চৌধুরী হেলাল, ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, বিএনপি নেতা আব্দুল হান্নান, আব্দুল করিম, আব্দুল হামিদ খান গাজু, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিম, পৌর যুবদলের সহসভাপতি আনিসুজ্জামান লাবলু, রুহুল আমিন, সদর থানা যুবদলের সহসভাপতি নূর তাজুল ইসলাম, পৌর যুবদলের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান তপন, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সামছুল আযম লিন্টু, জেলা ছাত্রদলের সহসভাপতি মীর আলমগীর ইকবাল আলম, সদর থানা তৃণমূলদলের সভাপতি ওমর ফারুক লিটন, যুবদল নেতা একরামুল হক একা, ছাত্রদল নেতা বিট্টু, রেমিম, জনি, সানি প্রমুখ। কর্মী সভায় বক্তরা মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদকে বিজয়ী করার প্রত্যয় জানিয়ে কর্মী সমাবেশে নেতা-কর্মীদের নিজ নিজ এলকায় কাজ করার আহবান জানান।
মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলের প্রার্থীদের পক্ষে শহরে গনসংযোগ
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলের প্রার্থীদের পক্ষে শহরে গনসংযোগ করা হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক জেলা জজ আদালতের সাবেক পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপি’র মহিলা দলের সভানেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা গতকাল মঙ্গলবার বেলা এগার টার দিকে শহরের প্রধান সড়কের দু’পাশের দোকান মালিক ও ক্রেতাদের সাথে গনসংযোগ করেন। গনসংযোগ কালে তাদের সাথে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা মাহাবুবুর রহমান, পৌর সভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনের প্রার্থীরা ভোটরদের দোয়া ও সমর্থন চান।
মেহেরপুর পৌর সভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাবেক সম্পাদক বিপুলের প্রথম মৃত্যু বার্ষিকী পালন

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পৌর সভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন বিপুলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বাদ আসর মরহুমের বাসস্ট্যান্ডপাড়াস্থ বাসভবনের পাশে এলাকাবাসীর আয়োজনে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মিলাদ ও দোয়া পাঠ করেন বাসস্ট্যান্ডপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম বকুল ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান। মিলাদ ও দোয়া মাহফিলে পৌর সভার কাউন্সিলর ও
কর্মকর্তা-কর্মচারি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ স্থানীয় বিপুল পরিমান লোক সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ জানুযায়ী রাত সাড়ে ৯ টার দিকে শহরের কাঁসারীপাড়ার মরহুম আব্দুল হান্নানের স্ত্রীর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে গেলে ওই বাড়িতে দূবৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
মেহেরপুরে কৃষক র্যালি অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি : মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওয়াতায় কৃষক র্যালি করেছে মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস, এম, নূর উদ্দিন আবু আল-হালিমসহ জেলার কৃষকেরা র্যালিতে অংশ গ্রহন করেন।
মেহেরপুরে মহিলা উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে মহিলা উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ মেহেরপুর শাখার আয়োজনে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ইসলামী ব্যাংক লিঃ মেহেরপুর কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডি.জি.এম. মাহাফুজা আক্তার, ডি.ডি. আব্দুর রউফ, এ.ডি. লাইলা ফাতিমা, ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার জেনারেল ম্যানেজার এ.এইচ.এম মোস্তফা কামালসহ ইসলামী ব্যাংকের মহিলা উদ্যোক্তারা মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে মহিলা উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
মেহেরপুর আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি : আসন্ন মেহেরপুরের সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার সময় আমঝুপি ইউনিয়ন আওয়ামীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাতিত্ব করেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু। এসময় আরও উপাস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য জাফর ইকবাল, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলফাজ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কাশেমসহ আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন গ্রাম কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। কর্মী সভায় উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করারার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়।
মুজিবনগরে শিশুদের স্কুল ব্যাগ ও গুড়ো দুধ বিতরন
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগরে গুড নেইবারস্ বাংলাদেশ এর মেহেরপুর প্রকল্পের আওতাধীন ৯৭০ জন শিশুকে শিক্ষা উপকরন হিসেবে একটি করে স্কুল ব্যাগ ও ৩৫০ গ্রাম করে নিডো গুড়ো দুধ এর প্যাকেট বিতরন করেছে । মঙ্গলবার বিকেলে বল্লভপুর অফিস চত্তরে প্রকল্প ম্যানেজার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মি. অরুণ কুমার মন্ডল। তিনি বলেন শিশুদের ঝরে পড়া রোধ করে , লেখাপড়া শিখে নিজেদের স্বাবলম্বী করে লেখা পড়া শেখাতে হবে। বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান। গুড নেইবারস্ মেহেরপুর প্রকল্পের কোমলমতী শিশুদের উদ্দেশ্যে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মি. অরুণ কুমার মন্ডল। শেষে শিশুদের হাতে স্কুল ব্যাগ ও গুড়ো দুধ এর প্যাকেট তুলে দেন প্রধান অতিথিবৃন্দ।




