ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরায় ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার মামলায় ৭ বিদেশীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৮, ২০১৪ ১০:২২ অপরাহ্ণ

image_658মোঃ ফারুক হোসেন, উত্তরা (ঢাকা) : উত্তরা থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ৩৭ বিদেশীর মধ্যে ৭ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দেয়া আসামিরা হলেন লিন ইয়েন টিং, জং বোসেন, লিম জি জিং, লি জিয়া সুরান, লহুয়া ইয়াং, ইয়ান মিন হান এবং হোয়ু টিং। ২৭ জানুয়ারূী সোমবার পৃথকভাবে ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তি জবানবন্দি দেন তারা। বাংলা ইংরেজি ভাষা না জানায় ম্যাজিষ্ট্রেটরা দোভাষীর মাধ্যমে আসামিদের স্বীকারোক্তি রেকর্ড করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর (এএসপি) কাজেমুর রশিদ। আসামিদের ঢাকায় সিএমএম আদালতে হাজির করে এই স্বীকারোক্তি রেকর্ডের আবেদন করেন। পরে ৭ আসামিসহ ৪২ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

উলে­খ্য, ১৯ জানুয়ারি রাতে সোয়া ৯ টার দিকে উত্তরা ১২ নাম্বার সেক্টরে ২৮ নাম্বার বাড়িতে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করে র‌্যাব। আটককৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশ ছাড়াও ৩২ জন তাইওয়ান এবং ৫ জন চীনের নাগরিক। তাদের কাছ থেকে ল্যাপটপ, ওয়াকিটকি, বিভিন্ন ব্যান্ডের ক্যাবল, সিম কার্ড এবং মডেমসহ ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করা হয়।

Need Ads
error: কপি হবে না!