ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাউজানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৬ গৃহপালিত পশু জীবন্ত দগ্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ৭:১৪ অপরাহ্ণ
রাউজানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৬ গৃহপালিত পশু জীবন্ত দগ্ধ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের একটি বাড়ির গরুর গোয়ালে দুর্বৃত্তদের দেয়া আগুনে পাঁচটি গরুসহ একটি ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। আগুনে দগ্ধ হয়ে যাওয়া গরু ছাগলের মালিক মোহাম্মদ আবদুল­াহ নামের এক ব্যক্তি। স্থানীয়রা জানিয়েছে আবদুল­াহ প্রবাস জীবনের ইতি টেনে বাপ দাদার ভিটে ছেড়ে বিছিন্ন এই এলাকায় নতুন বাড়ি করেছে। তার পাকাঘরের বাইরে নির্মিত গোয়ালে ছিল তার গোয়ালটি। এই ঘরে রাখা ছিল তার গৃহপালিত গরু ছাগল। গত ২২ জানুয়ারি বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দেয় এই গোয়াল ঘরে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অল্পক্ষণের মধ্যে গোয়ালটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে গোয়ালের ভিতরে থাকা দুটি গাভিসহ পাঁচটি গরু ও একটি ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।

Need Ads
error: কপি হবে না!