ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : গৌরনদীতে আ’লীগ-বিএনপি ও জাপা প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ

Agailjhara Mapঅপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করছে। গতকাল বৃৃহস্পতিবার দুপুর পর্যন্ত আ’লীগের একজন, বিএনপি’র চারজন ও জাপা’র একজন চেয়ারম্যান প্রার্থীসহ উভয়দলের মহিলা ও পুরুষ দশজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র ক্রয় করেছেন।
নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া, তার স্ত্রী অধ্যক্ষ মাকসুদা হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. নুর আলম হাওলাদার, জেলা উত্তর বিএনপির সহসভাপতি লোকমান হোসেন খান, একইদিন সকালে আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ শাহ আলম খান, জাপা মনোনীত প্রার্থী ও উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে আ’লীগের মনোনীত প্রার্থী মো. ফরহাদ মুন্সী, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শরীফ জহির সাজ্জাত হান্নান, নলচিড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জামাল উদ্দিন ফকির, গাজী নজরুল ইসলাম অপু, জাপা পৌর সভাপতি আবু হানিফ খলিফা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপরদিকে পিছিয়ে নেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নারী নেত্রীরাও। বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আ’লীগ মনোনীত সৈয়দা মনিরুন নাহার মেরী, জেলা উত্তর মহিলা দলের সভাপতি তাসলিমা বেগম, সাবেক পৌর কাউন্সিলর হোসনেয়ারা বেবী, শাহনাজ পারভীন রুহিনা ও জাপা’র কুলসুম বেগম।

Need Ads
error: কপি হবে না!