মোঃ ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : চলতি রবি মৌসূমে নকলা উপজেলায় বারী জাতের গমের প্রদর্শনী পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের কৃষি বৈজ্ঞানিকগন। বারী গম-২৮ জাতের প্রদর্শনী পরিদর্শন কালে ড: মো: আসাদুজ্জামান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জানান যে, ময়মনসিংহ অঞ্চলে এবার ১শ ৩৬ টি বারী গম-২৫, বারী গম-২৬, বারী গম-২৭ ও বারী গম-২৮ জাতের প্রদর্শনী স্থাপন করা হয়। এ জাতের গম ২০১০ থেকে ২০১২ সালে বীজ প্রত্যয়ন এজেন্সী কর্তৃক অবমুক্তি লাভ করে। এ জাতের গমের উৎপাদন ক্ষমতা প্রতি হেক্টরে ৪.০০ মেঃ টন থেকে ৫.২০ মে. টন পর্যন্ত । এ জাতের গম প্রদর্শনী মাঠে অন্যান্য জাতের গম চাষ থেকে তুলনামূলক অনেক ভাল পরিলক্ষিত হয়েছে। এ সময় কৃষক গাজীবুর রহমান জানান, কৃষি গবেষনা ইনষ্টিটিউট থেকে বিনামূলে বীজ সারও প্রশিক্ষণ পেয়েছি। গমের শীষ গুলো অনেক লম্বা মনে হচ্ছে , ফলন অনেক বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ডঃ জহুরুল ইসলাম জানান, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর দিক নির্দেশনায় গম, সরিষা, আলু, ভূট্টা ও বাদাম চাষ বৃদ্ধি করার লক্ষ্যে ময়মনসিংহ অঞ্চলে ১ কোটি টাকার বীজ ও সার বিনামূল্যে বিতরন করা হয়। তিনি আরও বলেন, তৈল ও দানাদার ফসলে কৃষক লাভবান হয় বেশী। প্রদর্শনী পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মোঃ মোখলেছৃুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা, মোঃ মিজানুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ওই ব্লকে কর্মরত মোঃ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা টালকী ব্লক প্রমুখ।




