ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ার সোনাবাড়িয়া-বাগআঁচড়া ও কাজিরহাট- সিংগা রাস্তার বেহাল দশা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২২, ২০১৪ ৯:১২ অপরাহ্ণ

Kalaroa Roadআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : বেহাল দশা কলারোয়ার সোনাবাড়িয়া টু বাগআঁচড়া এবং কাজিরহাট টু সিংগা বাজার প্রধান সড়কটি। সোনাবাড়িয়ার বারিকের মোড় থেকে সিংগা হয়ে শার্শার বাগঁআচড়ার কোটার মোড় পর্যন্ত ৯কি.মি সড়কের প্রায় ৪/৫কি.মি রাস্তা ভেঙ্গেচুড়ে নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর উপজেলার গুরুত্বপূর্ণ কাজিরহাট বাজার থেকে সিংগা হাইস্কুল পর্যন্ত ৩কি.মি সড়কটির অবস্থাও অত্যন্ত নাজুক। রাস্তা দুটি কার্পেটিং-এর পাকা রাস্তা হলেও পিচের নমুনা অনেক স্থানেই নেই। আর তাই রাস্তা দুটি সংস্কার অত্যন্ত জরুরী ও সময়ের দাবি। এই দুটি রুট দিয়ে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ যাতায়াত করে। একান্তই বাধ্য হয়ে যাতায়াত করলেও তাদের ভোগান্তি যেন শেষ নেই। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দুটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোটবড় দূর্ঘটনা। সোনাবাড়িয়া টু বাগআঁচড়া প্রধান সড়কের বারিকের মোড় থেকে শুরু করে সিংগা বাজার পর্যন্ত ৩কি.মি রাস্তাটি চলাচলে একেবারই অনুপযোগী হয়ে পড়েছে। কাজিরহাট থেকে সিংগা হাইস্কুল পর্যন্ত ৩.কি.মি রাস্তাটির বেশিরভাগ জুড়েই খানাখন্দকে পরিণত হয়েছে। এ রাস্তা দুটির সিংহভাগ এলাকায় পিচ-পাথর-খোয়া উঠে গেছে। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় ইটের খোয়ার লেশ মাত্র নেই, তৈরি হয়েছে মাটির গর্ত। আর রাস্তার পাশের পুকুর-জলাশয়ের কারণে অনেক স্থানের রাস্তা ওই সকল পুকুরে প্রায় ভেঙ্গে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা দুটি ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত। স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ জনগণের চলাচলে প্রতিনিয়ত-ই চরম ভোগান্তির শিকার হচ্ছে। ব্যস্ততম এ সড়ক দুটি দিয়ে প্রতিদিন শতশত মটরসাইকেল, ভ্যান, ইঞ্জিনভ্যান, নছিমন, আলমসাধু সহ পণ্যবাহী ট্রাক যাতায়াত করে থাকে। অল্প সময়ের পথ পাড়ি দিতে ঘন্টার উপর সময় লেগে যায়। ফলে প্রতিনিয়তই চরম দূর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। ভোগান্তির এ রাস্তা দূর্গমে পর্যবসিত। জনজীবনে স্বস্তি ফিরে পেতে ও দূর্ভোগ হ্রাসে রাস্তা দুটি সংষ্কারে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

Need Ads
error: কপি হবে না!