ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্থ : ২ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২১, ২০১৪ ৮:১২ অপরাহ্ণ

Kushtia-Cold-Picকুষ্টিয়া প্রতিনিধি : ঘন কুয়াশা ও তীব্র শীতে কুষ্টিয়ার জনজীবন আবারও বিপর্যস্থ হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারনে দিনের বেলাতেও বিভিন্ন যানবহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র শীতে কুষ্টিয়ার দৌলতপুরে ২জনের মুত্যু হয়েছে বলে জানাগেছে। এরা হলেন, উপজেলার মানিকদিয়াড় গ্রামের আনছার মন্ডল (৭৪) এবং গোয়ালগ্রামের মাহাতাব চেরাগী (৭৮)। এদিকে তীব্র শীতের কারনে কর্মজীবি মানুষদের ঘর থেকে বের হতে না  পেরে কর্মবিমুখ অবস্থায় সময় কাটাতে দেখা গেছে। দিনের বেলাতেও ঘন কুয়াশা থাকায় শহরের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলছে দেরী করে। তীব্র শীতের কারনে ছিন্নমূল ও দিন মজুর শ্রেণীর মানুষ কর্মবিমুখ হয়ে সবচেয়ে অসহায় অবস্থার মধ্যে রয়েছে। শীতবস্ত্রহীন ছিন্নমূল ও দরিদ্র মানুষগুলো খড়কুটো জ্বেলে শীত নিবারনের চেষ্টা করছে। তীব্র শীত অব্যাহত থাকলেও জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন শীতার্তদের মাঝে যা শীতবস্ত্র বিতরন করছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। এদিকে  মঙ্গলবার কুষ্টিয়ায় সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ১২ডিগ্রি সে.। এছাড়াও তীব্র শীত ও ঠান্ডা জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বেড়েই চলেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!