ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্নীতলায় ব্র্যাক সমন্নিত উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে আদিবাসী এস.এস.সি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২১, ২০১৪ ৬:৫৭ অপরাহ্ণ
পত্নীতলায় ব্র্যাক সমন্নিত উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে আদিবাসী এস.এস.সি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

 পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় বেসরকারী এন.জি.ও সংস্থা ব্র্যাক সমন্নিত উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে মঙ্গলবার উপজেলার আদিবাসী এস.এস.সি শিক্ষার্থীদের ফরম পূরনের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে উপজেলার বি.আর.ডি.বি হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ব্র্যাকের শাখা হিসাব কর্মকর্তা এস.এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় সমাজ থেকে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের ছেলে-মেয়েদের শিক্ষায় উদ্বুদ্ধ করনে আর্থিক সহায়তা প্রদান করে তাদেরকে শিক্ষায় অনুপ্রানিত হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, কৃষ্ণপুর কলেজের প্রভাষক সুরেন মুর্মু।

Shamol Bangla Ads

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক সমন্নিত উন্নয়ন কর্মসূচীর উর্দ্ধতন জেলা ব্যবস্থাপক সুহ্রীব কুমার সরদার, ব্র্যাক সমন্নিত উন্নয়ন কর্মসূচী পত্নীতলা, নওগাঁর পি.ও সুভাষ চন্দ্র পাহান, ডলি রানী, সূনীল এক্কা প্রমূখ।

অনুষ্ঠানে ২২ জন আদিবাসী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা সরুপ নগদ ৬৯ হাজার টাকা প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!