ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরাকে সন্ত্রাস-জঙ্গিমুক্ত করা হবে: প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০১৪ ৫:২৪ অপরাহ্ণ

20.01.2014 pictureনজরুল ইসলাম, (সাতক্ষীরা) : সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে সন্ত্রাসকবলিত সাতক্ষীরাকে সাম্প্রদায়িক সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার দৃঢ় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সাতক্ষীরায় যতোদিন পর্যন্ত শান্তি ফিরে না আসবে ততোদিন পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলবে। যেকোনো মূল্যে এ জেলাকে জঙ্গিমুক্ত করা হবে।’  সোমবার সাতক্ষীরা সার্কিট হাউসে জামাত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুপুর পৌনে দুইটায় তিনি হেলিকপ্টারযোগে সাতক্ষীরা স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যান। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের এই বলে আশ্বস্ত করতে চাই, সাতক্ষীরায় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ থাকবে না। সে জন্য যা যা করণীয় তা করা হবে। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘অমি একজন ভুক্তভোগী। আমার মা, বাবা, ভাইসহ অনেক আত্মীয়স্বজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি রাজনীতি করি তাদের জন্য, যারা এ দেশে নির্যাতিত নিষ্পেশিত।’শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামাতের কারণে দেশে যে সহিংসতা, মানুষ হত্যা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন চলছে, তা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না।’

Shamol Bangla Ads

এ সময় হতাহত ব্যক্তিদের পরিবারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্যাতনকারীরা বাংলাদেশের যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে খুঁজে আইনের হাতে সোপর্দ করা হবে। আপনাদের স্বজনদের আমি ফিরিয়ে দিতে পারব না। তবে তাঁদের হত্যাকারী ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করব।’প্রধানমন্ত্রী এ সময় সাম্প্রতিক সহিংসতায় নিহত ১৬ জনের পরিবারসহ ১৫৪ জনের হাতে নগদ অর্থ সাহায্য তুলে দেন। আর যাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাঁদের ঘরবাড়ি সরকারের পক্ষ থেকে পুনঃ নির্মাণ করে দেওয়া হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান ও পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির  জানান, প্রধানমন্ত্রীর সাতক্ষীরা সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাতক্ষীরা শহরসহ জনসভাস্থলের চারদিকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। টহলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!