পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মো. মশিহুর রহমান।




