ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফের জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৩, ২০১৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

Songhorsho2নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায়  নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। ১২ জানুয়ারী রবিবার সকালে পৌরশহরের গোবিন্দনগর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছে গোবিন্দনগরের মাহমুদের ছেলে জাহাঙ্গীর (৩২), ময়না বেগম (২৫) ও কুলছুম আক্তার (২৮)। এদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জাহাঙ্গীরের অবস্থার অবনতি ঘটায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, একখন্ড জমি নিয়ে  মাহমুদুল এর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি মোকলেছুর রহমানের বিরোধ চলে আসছিল। বিরোধপুর্ণ ওই জমিতে রবিবার সকাল ৮টার দিকে মোকলেছুরের লোকজন ঘর তুলতে গেলে মাহমুদুলের বাড়ীর লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোকলেছুরের লোকজন দা দিয়ে কুপিয়ে ওই ৩ জনকে আহত করে।
এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মনিরুল ইসলাম ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  এখনও কোন  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে  তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads
error: কপি হবে না!