ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে আঁখি আক্তার (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে দকিক্ষন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আঁখি রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক আফজাল হোসেনের কন্যা। রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের রাসেল জানান, আঁখি দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। দুপুরে সবার অজান্তে আঁখি পানিতে পড়ে গেলে উদ্ধার করে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে পৌঁছার পূর্বেই তিনি মারাযান।




