মেহের আমজাদ, মেহেরপুর : সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, বাড়িঘর ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের প্রতিবাদে মেহেরপুরে মানব বন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও মেহেরপুর জেলা পুঁজা উদযাপন কমিটি। ১২ জানুয়ারী রবিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক এ্যাড. পল্লব ভট্টাচার্য, উদীচীর জেলা সভাপতি এ্যাড. ইব্রাহিম শাহিন মানব বন্ধনে অংশ নেন। বক্তারা সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহবান জানান।




