ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলে গেলেন বিচারপতি হাবিবুর রহমান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১২, ২০১৪ ২:৪৩ পূর্বাহ্ণ

Habibur Rahmanশ্যামলবাংলা ডেস্ক : চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্বাবাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান (৮৫)। ১১ জানুয়ারী শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…………….রাজেউন)।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে তার মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ১৯২৮ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি এবং পরবর্তীতে তত্ববাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারপতি হাবিবুর রহমান একাধারে গবেষক, লেখক, শিক্ষাবিদ, আইনজীবী, অভিধানপ্রণেতা। ১৯৪৯-৫২ এর ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

Need Ads
error: কপি হবে না!