কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর আসনের এমপি সাবেক শিক্ষামন্ত্রী পত্মী ইসমাত আরা সাদেক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় কেশবপুরে আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহীদ দৌলৎ বিশ্বাস চত্বর থেকে আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ দৌলৎ বিশ্বাস চত্বরে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ সমাবেশ বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান মীর্জা,আওয়ামীলীগ নেতা তপন কুমার ঘোষ মন্টু, সন্তোষ দাস, এড.মিলন মিত্র, এড.রফিকুল ইসলাম পিটু, চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আফসার উদ্দিন গাজী, কবীর হোসেন, গোলাম সরোয়ার , সুপার আব্দুল হালিম,মাসুদুজ্জামান, আব্দুস সোবাহান, মশিয়ার রহমান দফাদার, ফারুক হোসেন,শাহাদাৎ হোসেন, ইকবাল হোসেন খান, রফিকুল ইসলাম, জাহাঙ্গির আলম বিশ্বাস, কার্ত্তিক সাহা, মুজাহিদুল ইসলাম পান্না, শাহারিয়ার শান্টু,শহিদু জ্জামান শহীদ, মফিজুর রহমান মফিজ প্রমুখ ।




