ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১১, ২০১৪ ১২:৪২ অপরাহ্ণ

Pic-4মেহেরপুর প্রতিনিধি : সারাদেশে হিন্দু সম্প্রাদয়ের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু, বৈদ্ধ ও খৃষ্টান সম্প্রদায় ঐক্যপরিষদের জেলা সভাপতি ডাঃ রমেশচন্দ্র নাথ, জেলা আইনজিবী পরিষদের সভাপতি এ্যাড. পল­ভ ভট্রচার্য, জেলা পরিষদের প্রশাসক এ্যাড,. মিয়াজান আলী, প্রথম আলো বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন অরন্য, জেলা ছাত্র লীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রূপক, প্রভাষক নুরুল আহমেদ, প্রবীন শিক্ষক ননী গোপাল ভট্রচার্য, প্রথম আলোর বন্ধুসভার সভাপতি ডাঃ আবুল বাশার, সাধারণ সম্পাদক নাসীম, অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের, মৃত্তিকা গ্র“প থিয়েটারের সভাপতি মানিক হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানব বন্ধনে বক্তারা বলেন নির্বাচনের পর যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে তা নজির বিহীন। এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবী জানান তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!