ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ প্রহসনের এক দলীয় নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবীসহ সকল রাজবন্দিদের নির্শতমুক্তির দাবীতে শনিবার বিকেলে ভোলাহাট উপজেলায় জামায়ত ও বিএনপি পৃথক পৃথক ভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলার মেডিকেল মোড়স্থ বিএনপি’র নিজস্ব কার্যালয় থেকে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সর্মথকেরা বিক্ষোভ মিছিল বের করে বৃহত্তর বজরাটেকসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে পথসভার আয়োজন করে।

এ সময় উপজেলা যুবদল সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি সহঅধ্যাপক আমিনুল হক, প্রভাষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সোবহান মাষ্টার, আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, যুবদল সাধারণ সম্পাদক মুন্সুর আলী, ছাত্রদল সিনিয়ার সহসভাপতি মনিরুল ইসলাম মুনির, সাধারন সম্পাক কায়সার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামাউন রেজা, ছাত্রী বিষয়ক সম্পাদীকা শাহানাজ পারভীন প্রমূক। অপর দিকে উপজেলা জামায়াত -শিবিরের নেতাকর্মী সমর্থকেরা একই সময় মোহবুলাহ কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ের চৌরাস্তায় পথসভা করে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত আমির তৌহিদুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাও. আব্দুর রউফ, নায়েবে আমির শাহাজাহান আলী মাষ্টার ও শিবির উপজেলা সভাপতি মাসুদ রানা প্রমূখ।




