ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ইভটিজারের কারাদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১০, ২০১৪ ৬:০৭ অপরাহ্ণ

Mobile courtরাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইভটিজিংয়ের দায়ে রুবেল হোসেন (১৯) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চকমুনু গ্রামের বাবলু আকন্দের ছেলে রুবেল একই গ্রামের জনৈক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে বাড়ীতে গিয়ে বিভিন্ন ভাবে উত্যক্ত করে। এসময় বাড়ীর লোকজন স্থানীয় লোকজনের সহায়তায় রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রাত অনুমান ৮টায় তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পাটওয়ারী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Need Ads
error: কপি হবে না!