ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভোটকেন্দ্রে হামলা-ব্যালট বাক্স ছিনতাই মামলায় আরও ৪ জন গ্রেপ্তার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৯, ২০১৪ ৩:৫৯ অপরাহ্ণ

Greftarস্টাফ রিপোর্টার : ভোট গ্রহণকালে শেরপুর শহরের দিঘারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, দায়িত্বরত কর্মকর্তাদের মারপিট, ব্যালটবাক্স ও ব্যালটপ্যাপারসহ অন্যান্য সামগ্রী ছিনতাইয়ের মামলায় এজাহারভুক্ত আসামী কামারুজ্জামান ওরফে জামান নামে এক শিবির কর্মীর ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৯ জানুয়ারী বৃহস্পতিবার ৭ দিনের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া ওই আদেশ দেন। ওই মামলায় জড়িত থাকার সন্দেহে বুধবার রাতে থানা পুলিশ ইথুন মিয়া (২১), সিরাজুল ইসলাম (২৩), আব্দুল বারেক (৩২) ও জালাল মিয়া (৪০) নামে আরও ৪ বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ তাদের একই আদালতে সোপর্দ করা হলে আদালত রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্যক্রমে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, রবিবার দুপুরে ভোট গ্রহণ চলাকালে দিঘারপাড় কেন্দ্রের ওই ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও স্থানীয় পৌর কাউন্সিলর আমির হোসেন বাদশা ওরফে বাদশা তালুকদারসহ ৫৭ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।

Need Ads
error: কপি হবে না!