ইয়ানুর রহমান, যশোর : যশোর শহরের নীলগঞ্জ ভৈরব নদের পাড় আহাদ জুট মিলের দু’নারী শ্রমিক ধর্ষিত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় বুধবার মামলা হয়েছে। আসামিরা হলো, নীলগঞ্জ সাহাপাড়ার সিরাজ মিস্ত্রির ছেলে রনি ওরফে খোড়া রনি এবং একই এলাকার হাসানের ছেলে উজ্জল।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই দু’শ্রমিক মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে মিলে যায়। রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফেরার পথে নীলগঞ্জ থেকে তাদের মিথ্যা কথা বলে ভৈরব নদের পাড়ে নিয়ে যায়। সেখানে দু’জনকে তারা র্ধষণ করে। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামিদ্বয় পালিয়ে যায়। পুলিশ মামলা নিলেও এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।




