ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে হরতাল ও অবরোধ চলছে দুটি ট্রাকে আগুন, একটি ভাংচুর

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৪ ৫:১০ অপরাহ্ণ
সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে হরতাল ও অবরোধ চলছে দুটি ট্রাকে আগুন, একটি ভাংচুর

সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরায় দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢিলেঢালাভাবে হরতাল ও অবরোধ চলছে।
বুধবার সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুরে একটি ট্রাক ভাংচুর করে জামায়াত শিবির কর্মীরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার ধুলিহর বেড়বাড়ী গ্রামের জহিরুদ্দীন বচৌকিদারের বাড়ী ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক করেছে।
এছাড়া মঙ্গলবার রাতে সদর উপজেলার বাবুলিয়া এলাকায় দু’টি ট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
জেলার কোথাও মিছিল, সমাবেশ বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। তবে আভ্যন্তরীন রুটে কিছু কিছু যানবাহন চলতে দেখা গেছে।
শহরের অধিকাংশ দোকান পাট খোলা রয়েছে। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর পাশাপাশি সেনা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক এসব ঘটনা নিশ্চিত করে বলেন, ধুলিহর বেড়বাড়ী গ্রামের জহিরুদ্দীন চৌকিদারের বাড়ী ভাংচুরের ঘটনায় ৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!