ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সান্তাহারে রেল ষ্টেশনে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের পান নষ্ট হওয়ার উপক্রম : ব্যবসায়ীদের দূর্ভোগ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০১৩ ৬:২৭ অপরাহ্ণ

adamdighi-p-04-12-13আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : টানা অবরোধের কবলে বিক্রি উদ্যেশে নিয়ে আসা আদমদীঘির সান্তাহার রেল স্টেশনে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের পান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ট্রেন চলাচলে বিঘœ ঘটানোর কারনে এ পান গুলো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা। পান ব্যবসায়ীরা জানায়, রাজশাহী জেলার বিভিন্ন অঞ্চল থেকে পান সংগ্রহ করে তারা ব্রডগেজ রেলপথে সান্তাহার জংশন ষ্টেশানে এনে তা মিটরগেজ পথে গাইবান্ধা, কাউনিয়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে পাইকারী পান বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন। গত মঙ্গলবার বোনারপাড়া ট্রেন দুর্ঘনার কারণে সান্তাহার থেকে ২টি ট্রেন না ছাড়ায় তারা চরম বেকায়দায় পড়েছেন এবং কাঁচা পান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সান্তাহার রেল স্টেশন সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে দুবৃত্তরা সান্তাহার-লালমানিরহাট রুটের বোনারপাড়া রেল স্টেশনের নিকট উক্ত মিটারগেজ লাইনের ফিসপে¬ট খুলে ফেলায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২২ নং পদ্মরাগ মেইল ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে ৪ জন ট্রেনযাত্রী নিহত হয় ও শতশত ট্রেনযাত্রী আহত হয়। এই ঘটনায় রেলওয়ের সংশি¬ষ্ট বিভাগ উদ্ধার কাজ শুরু করেন এবং কন্টোলের নির্দেশ মোতাবেক সান্তাহার-লালমনিরহাট লাইনে ২১ নং পদ্মরাগ ও ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৭ নং উত্তরবঙ্গ মেইল ট্রেন গতকাল বুধবার বিকেল পর্যন্ত ছেড়ে যায়নি। এদিকে মঙ্গলবার রাতে ৭৭১ নং রংপুর এক্সপ্রেস ও ৭৫১ নং লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন সান্তাহার রেল স্টেশন থেকে মিটারগেজ বোনারপাড়া রেল লাইনের পরিবর্তে ব্রড গ্রেজের ডুয়েল রেল লাইনে পার্বতীপুর জংশন হয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ ঘটনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকারী বগুড়া, বোনারপাড়া ও গাইবান্ধার শত শত ট্রেন যাত্রী ও পান ব্যবসায়ীরা পান নিয়ে পড়েছে চরম দূর্ভোগে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টা এ রির্পোট লেখা পর্যন্ত মিটার গ্রেজে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে ষ্টেশান কতৃপক্ষ জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!