ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার দুটি আসনেই আ’লীগ প্রার্থী জয়ী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ১২:২৫ পূর্বাহ্ণ

Satkhira-map2 সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার ২টি আসনে ১৪ দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী,সাতক্ষীরা জেলা ওয়ার্কস পার্টির সম্পাদক অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ সর্বমোট ১৪৬টি  ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে ৯২ হাজার ৫০০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিব্দ›িদ্ব স্বতন্ত্র প্রার্থী (বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক )  এস এম মুজিবর রহমান হরিণ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬১৩ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা লাখ ৩ লাখ ৮০ হাজার ৩৭৭ ভোটের মধ্যে ভোট কাষ্ট হয়েছে ১ লাখ ১৯ হাজার ৩৪৪। বাতিল হয়েছে ৩৫৩১ ভোট। বৈধ ভোট ১ লাখ ১৫ হাজার ৮১৩ ভোট। ভোট পড়েছে ৩১.৩৮ পার্সেন্ট।
অপরদিকে, সাতক্ষীরা-২ (সদর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী, আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি সর্বমোট ১৩১ টি কেন্দ্রে নৌকা প্রতীকে ৩২ হাজার ৮৫৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী (জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু) হরিণ প্রতীকে ভোট পেয়েছেন ১৫ হাজার ৭৮৯ ভোট।এই আসনে ভোট বাতিল হয়েছে ১ হাজার ৭৫৯ টি। বৈধ ভোটার ৫০ হাজার ২৭৪ টি। ভোট পড়েছে ১৬.৫৬ পার্সেন্ট।
সাতক্ষীরা জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক নাজমুল আহসান বিভিন্ন কেন্দ্রের এসব ফলাফল ঘোষনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!