সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে ব্রাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টায় এলাকায় শত ভাগ স্যানিটেশন নিশ্চিত করনের লক্ষে সদর ইউনিয়নের ভিভিন্ন এলাকার ১০ জন অতি দরিদ্র পরিবারের মধ্যে বিনা মূল্যে ল্যাট্রিন সামগ্রী বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে এ সামগ্রী বিতরন করেন। এসময় সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু উইপি সদস্য মোঃ শাহিন, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সিনিয়র উপজেলা ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন সহ এলাকার অসংখ্য গন্যমান্য ব্যক্তি বর্গ সেখানে উপস্থিত ছিলেন।
অপর দিকে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্্েযগে গত বৃসহস্পতিবার সন্ধায় উপজেলার লালমাঠিয়াগ্রামে পল্লী সমাজের ২১জন ছিন্নমুল শীতার্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা উক্ত অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীত বস্ত্র বিতরন করেন। এসময় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক মোসাঃ সীমা পারভীন, যোগাযোগ কর্মী মোখলেছুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ সেখানে উপস্থিত ছিলেন।




