গাবতলী, (বগুড়া) প্রতিনিধি : নির্বাচন বাতিল, নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও তত্তাবধায়ক সরকারের দাবীতে দেশব্যাপী ১৮ দলের ডাকা ৮৩ ঘন্টার টানা অবরোধের শেষ দিনে মঙ্গলবার বগুড়ার গাবতলীতে শান্তিপুর্নভাবে পালিত হয়েছে। অবরোধ কোন যানবহন চলাচল করতে দেখা যায়নি, অফিস, ব্যাংক বীমা খোলা থাকলেও কোন প্রকার লেনদেন হয়নি।

অবরোধ চলাকালে ১৮ দল ও পৌর বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভায় ১৮ দলের নেতারা বলেছেন, বর্তমান সরকারের প্রহসনের নির্বাচন যে কোন মুল্যে প্রতিহত করা হবে। সরকারকে বাধ্য করাহবে তত্ত¡ধায়ক দিতে। একতরফা নির্বাচনের স্বাদ চিরতরে নির্মুল করা হবে। জামায়াত নেতারা বলেছেন, কাদের মোল¬াকে যারা হত্যা করেছে তাদের বিচার করে ফাঁসিদিয়ে এবং সরকারের জানাযা না পড়িয়ে জামায়াত নেতারা ঘরে ফিরবে না। একতরফা ও প্রহসনের নির্বাচনেরও প্রতি হতের ঘোষনা দেন তারা।
থানা বিএনপি সভাপতি সংগ্রাম কমিটির আহবায়ক আমিনুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ মাকসুদুর রহমান, থানা বিএনপির সাধারন সম্পাদক পৌর মেয়র মোরশেদ মিলটন, জামায়াতের সেক্রেটারী আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন বিএনপিনেতা আবুল হোসেন, লতিফুল রহমান টয়েল, আব্দুর রহিম পিন্টু, ডাঃ আলম, নজরুল ইসলাম টুকু, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, রাশেদুল ইসলাম রাঙ্গা, জুলফিকার হায়দার গামা, জহুরুল ইসলাম সজল, হিরু, মতি, রশিদ, টিপু, রব্বানী, ইফসুফ আলী শাকিল, জামায়াতনেতা আব্দুর রহমান, নুরুজ্জামান, বদিউজ্জামান, যুবদলনেতা রিপন, হারুন, লিটন, আবু হাসনাত শাহিন, লতিফ, মিন্টু, বুলবুল, সোহেল, মিনহাজ, আনিছার, শফিকুল, গনি, রায়হান, মিলু, জিল¬ুর, আতাউর, ছাত্রদলনেতা রুহিন আনোয়ার, লিমন, সিরাজুল, হালিম, সুজন, চঞ্চল, তাজুল, শাওন, আপেল, পবন ও রাব্বী, স্বেচ্ছাসেবক দলনেতা সাইদুল, মিঠু, নুরুল¬াহ, পৌর মৎস্যজীবি দলের সভাতি ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। এছাড়াও অবরোধ চলাকালে ২ নং রেল ঘুমটিতে গাবতলী-বগুড়া সড়কে সাবেক ছাত্র-যুবদল ও বিএনপিনেতা সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে পিকেটিং ও অবরোধ পালন করেছে।

অপরদিকে অবরোধ চলাকালে বিক্ষোভ মিছিল ও পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে প্রতিবাদসভয় সাধারন সম্পাদক আবু জাফর মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, বিএনপিনেতা সাজেদুর রহমান মোহন, রোকন তালুকদার, রেজা পাইকার, আবু তাহের, আঃ ওহাব, আঃ হান্নান, মোমিনুর হক রিবন, আঃ হালিম, কোরবান, আজিজার, শহিদ, মেম্বার, যুবদলনেতা তাজুল, নিভা, সোহাগ, কিটু মাহমুদ, সাপরু, মুরাদ, শফিকুল, মোস্তা, মহিদুল মেম্বার, ছাত্রদলনেতা হযরত, মতি, সেন্টু, বকুল, রানা, স্বেচ্ছাসেবক দলনেতা মোনারুল ইসলাম টুটুন, রেজাউল, গফুর, মান্নান, কৃষকদলনেতা বাদশা, মোবার, রাজু, মতো, মতি, শ্রমিকদলনেতা আঃ খালেক, বাবলু, আফছার আলী বাটু, রঞ্জু, মানিক, পাপুন প্রমুখ উপস্থিত ছিলেন।




