পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার উত্তরচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। ২০ ডিসেম্বর শুক্রবার গভীররাতে ওই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, শুক্রবার গভীর রাতে কে বা কারা বিদ্যালয়ের শহীদ মিনারের স্তম্ভ ভেঙ্গে ফেলে। ওই ঘটনা আটঘরিয়া থানা পুলিশকে অবগত করা হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ওই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন জানান, সম্প্রতি উপজেলার আটঘরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড আ.লীগের একটি প্রোগ্রামে জামায়াত-শিবিরদের নাশকতার সমালোচনা করায় তারা ক্ষোভের কারনে ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।




