শ্যামলবাংলা স্পোর্টস : এমন একটা ছবি দেখা গিয়েছিল বছরখানেক আগে। ২০১২ সালের ১২তম মাসের ১২তম দিনে। কাল আরেকবার তেমন আরেকটি ছবি তোলার উপলক্ষ্য এলো সাকিব আল হাসান ও উম্মে আহম্মেদ শিশিরের সামনে। সেদিনের বিবাহ আয়োজনের পর কাল ছিল যে বিবাহোত্তর সংবর্ধনা! রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসবের আমেজ ছিল সারা অনুষ্ঠানজুড়েই। দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশসেরা অলরাউন্ডারকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ক্রিকেটাঙ্গনের অনেকে। আর সাকিব-শিশিরের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধব তো ছিলেনই। বাদ যাননি মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাও।




