ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় হাকালুকি হাওরে বিষ টুপে পাখি হত্যা ঘটনায় ২ শিকারীর জরিমানা ও কারা দন্ড

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০১৩ ৬:২২ অপরাহ্ণ

hakalukiমৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের গৌরবিলে রোববার বিষ দিয়ে পাখি হত্যা ঘটনায়  তায়েফ  আহমদ (২৬) ও কামাল আহমদ (২৫) নামে দুই পাখি শিকারীকে আটক করে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা ও ৭ দিনে কারাদন্ড প্রদান করেন ।
আটক দুই শিকারী তায়েফ ও কামাল এর বাড়ী জুড়ী উপজেলায় ।
স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের গৌরবিলে গতকাল রোববার দুপুরে জুড়ী উপজেলার পাখি শিকারী তায়েফ ও কামাল বিভিন্ন জাতের ২০টি অতিথি পাখি বিষ টুপ দিয়ে মেরে নিয়ে আসার সময় গোপন সংবাদের  খবর পেয়ে কুলাউড়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা একদল পুলিশ নিয়ে তাদেরকে আট করেন।
পরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম এক ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে  বন্যপ্রাণী আইনে ৫ হাজার টাকা (অর্থদন্ড) জরিমানা ও ৭ দিনে কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!