শাহআলম টাঙ্গাইল সংবাদদাতা : বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মুন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও তার ভাই বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ,ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে কাফনের কাপড় পড়ে মিছিল করে। বৃহস্পতিবার সন্ধায় টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নলীন বাজারে শত শত লোক ৫ কিলোমিটার পায়ে হেটে ভূযাপুরের কুটিবয়রা বাজারে এসে সমাবেশ করে। এ সময় বিক্ষুদ্ধ নেতাকর্মিরা বলেন,গোপালপুর-ভূয়াপরের গন মানুষের নেতা সাবেক মুন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি না দিলে আমরা জনগনকে সাথে নিয়ে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে।




