ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে আ’লীগ প্রার্থী মুহিবুর রহমান মানিকের মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২, ২০১৩ ৯:২৫ অপরাহ্ণ
ছাতকে আ’লীগ প্রার্থী মুহিবুর রহমান মানিকের মনোনয়নপত্র দাখিল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :   দশম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে আ’লীগের মনোনীত প্রার্থী, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক’র মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।  সোমবার দুপুরে উপজেলা রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্নার কাছে মুহিবুর রহমান মানিকের পক্ষে উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় প্রস্তাবকারী সৈয়দ আহমদ, সমর্থনকারী ইউপি চেয়ারম্যান বিল­াল আহমদ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়া ছাড়া দলীয় আর কোন নেতাকর্মীদের দেখা যায়নি। তবে উপজেলা চত্বরজুড়ে পুলিশের উপস্থিতি ছিল লক্ষনীয়। এখানে মনোনয়নপত্র দাখিলের এমন নিরব দৃশ্য আর কখনো দেখা যায়নি। এদিকে সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, সাবেক এমপি এড. আব্দুল মজিদ পিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট মনোনীত প্রার্থী আশরাফ হোসেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!