গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ৫ নেতা-কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে আ’লীগ নেতা-কর্মীরা। ১ ডিসেম্বর রবিবার রাতে ওই ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাত ৯টার দিকে সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, তরুন দল নেতা মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা সজল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ ও ছাত্র দল নেতা মুক্তার বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ৩০/৪০ জনের একটি দল সশস্ত্র হামলা করে ভাংচুর চালায়।




