ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাপা অফিসসহ ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপ : গাড়ীতে অগ্নিসংযোগ-ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৬, ২০১৩ ৯:২৮ অপরাহ্ণ

Truckস্টাফ রিপোর্টার : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন  মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর শহরে জেলা জাপা অফিসের সামনে ও ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রঘুনাথবাজার এলাকায় শাহজালাল-মরিয়ম কমপ্লেক্সের সামনে ৩টি এবং শহরের খরমপুস্থ জেলা জাপার অফিসের সামনে আরও ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময় আওয়ামী লীগের শেরপুর-৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনের এমপি ফজলুল হক চাঁনের সজবরখিলাস্থ বাসার সামনে রাস্তার উপর দাড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ধোবাঘাটি এলাকায় একটি মোটরসাইকেল, কুসুমহাটি এলাকায় একটি অটোরিক্সাসহ শহরের উপকণ্ঠে অন্তত: ১০টি হালকা যানবাহন ভাংচুর করে অবরোধ সমর্থনকারীরা।
ওইসব ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শহরের জনমনে আতংকের সৃষ্টি হয়। পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা শহরে টহল তৎপরতা জোরদার করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!