ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আনোয়ার হোসেন মঞ্জু প্রধান মন্ত্রীর উপদেষ্টা হওয়ায় ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে আনন্দ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ৮:২৮ অপরাহ্ণ

photo Suman 21-11-13মো. সুমন মল্লিক ভাণ্ডারিয়া (পিরোজপুর) : জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সর্বদলীয় সরকারের প্রধান মন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হওয়ায় ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরণ করে।
এসময় জাতীয়পার্টি (জেপি)’র ভাণ্ডারিয়া নির্বাচনী কমিটির আহবায়ক-২ ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার,সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান আলহাজ সিদ্দিকুর রহমান টুলু, যুগ্মœ আহবায়ক ও ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা সহ জাতীয়পার্টি ,যুবসংহতি ছাত্রসমাজ সহ অন্যান্য অঙ্গসংগঠনের উপজেলা ও সকল ইউনিয়নের নেতাকর্মী,ইউপি সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ দিকে শুক্রবার বিকেলে আনোয়ার হোসেন মঞ্জুকে  গণসংবর্ধনা দেয়ার জন্য ভাণ্ডারিয়ার বাসস্ট্যাান্ড কলেমা চত্বর, উপজেলার চড়খালী ফেরিঘাট বিসমিল্লাহ চত্বরে ব্যাপক আয়োজন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!