ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা’ : রাষ্ট্রপতির সঙ্গে মঙ্গলবার সাক্ষাত করতে যাচ্ছেন খালেদা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ৮:০৩ অপরাহ্ণ

Khaleda 8শ্যামলবাংলা ডেস্ক : এবার ‘নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা’ করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে মন্ত্রীদের শপথের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ১৮ নভেম্বর সোমবার বিকেলে সর্বদলীয় সরকারের কয়েক মন্ত্রীর শপথ গ্রহণের প্রেক্ষাপটে বিরোধী দলীয় নেতার ওই সাক্ষাতের সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
এ বিষয়ে তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করার জন্য বিরোধীদলীয় নেতা সময় চেয়েছেন এবং ওই বিষয়ে তিনি বঙ্গভবনের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন রাষ্ট্রপতি মঙ্গলবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে সাক্ষাতের সময় দিয়েছেন।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে। নির্দলীয় সরকার না হলে নির্বাচন বয়কটের হুমকিও রয়েছে তাদের। সেই দাবি উপেক্ষা করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হওয়ার পরপরই রাষ্ট্রপতির সাক্ষাত চান খালেদা জিয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!