ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোনকে বিয়ে না দেয়ায় কেশবপুরে যুবক নিহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৩ ৮:৫৩ অপরাহ্ণ

05কেশবপুর (যশোর) প্রতিনিধি, প্রমি এগ্রো ফুড কোম্পানীর সেলসম্যান যশোরের কেশবপুরের চাঁদড়া গ্রামের হারুনর রশিদ জিয়াকে (২৬) শুক্রবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে দূবর্ৃৃত্তরা শ্বাস রোধ করে হত্যা করেছে। গ্রামের এক বখাটে যুবকের সাথে বোনকে বিয়ে না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া গ্রামের বেল­াল সরদারের মেয়ে মাছুরা খাতুন ত্রিমেহিনী ফায্লি মাদরাসা আলিম ১ম বর্ষে পড়াশুনা করা কালিন একই গ্রামের জামাল ঢালির ছেলে বখাটে ফজলুর রহমান বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করত। বিল­াল সরদারের ছেলে হারুনর রশিদ জিয়া প্রমি এগ্রো ফুড কোম্পানির সেলসম্যান হিসেবে ঝিকরগাছা উপজেলায় কর্মরত থাকার সুবাদে গত ৭ নভেম্বর ঝিকরগাছার লাউজানি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সালাউদ্দীনের সাথে তার বোন মাছুরা খাতুন কে বিয়ে দেয়। এ ঘটনায় বখাটে ফজলুর রহমান ক্ষিপ্ত হয়ে হারুনর রশিদ জিয়াসহ তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দিত। শুক্রবার সন্ধ্যায় হারুনর রশিদ জিয়া হুমকির ঘটনায় ফজলুর রহমানের বিরুদ্ধে কেশবপুর থানায় জিডি করার জন্য বাড়ি এসে রাতে খাওয়ার পর তার আপন চাচাতো ভাই আলমগীর হোসেন মোবাইল ফোনে জানায় ত্রিমোহিনী বাজারে কোম্পানির লোক তাকে খুঁজছে। সংবাদ পেয়ে জিয়া বাড়ি থেকে ত্রিমোহিনী বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফেরেননি। পরের দিন সকালে তার লাশ পাশ্ববর্তী চাংড়া মাঠের ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বিল­াল সরদার বাদি হয়ে ফজলুর রহমানকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এ ব্যাপরে থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, হারুনার রশিদ জিয়াকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চি‎‎হ্ন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!