ads

শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার বনগ্রামে আমেরিকান দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০১৩ ৩:৩৭ অপরাহ্ণ

02পাবনা প্রতিনিধি : পাবনার বনগ্রামে হিন্দু পল­ীতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাস্থল বৃহস্পতিবার পরিদর্শন করেছেন আমেরিকান দূতাবাসের তিন কর্মকর্তা। তিন সদস্য প্রতিনিধি দলে রয়েছেন আমেরিকান দূতাবাসের রাজনৈতিক শাখার কর্মকর্তা পালা জেকোম্যান, এলিসন মিলন, ইফতেখার রশিদ। ‘অধিকার’ এর পাবনা জেলা সমন্বয়কারী সাংবাদিক আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শনের সময় তাদের সঙ্গে ছিলেন।
এ ছাড়াও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শ্রী চন্দন চক্রবর্তি, ক্ষেতুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কার্তিক চন্দ্র সাহা, উন্নয়ন কর্মি নরেশ মধু তাদের সঙ্গে ছিলেন।
এই তিন কর্মকর্তা প্রথমে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের সাথে দেখা করেন এবং ২ নভেম্বরের ঘটনা ও ঘটনা পরবর্তী মামলা এবং আটকের বিষয়ে খোঁজ খবর নেন। পরে প্রতিনিধি দল ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ হিন্দু পল­ী ঘুরে ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্থরা ঘটনার বিবরণ তাদের কাছে তুলে ধরেন।

Need Ads
error: কপি হবে না!