রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ টি ককটেল ও ৬ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
পুলিশ জানায় , বুধবার রাত আনুমানিক ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই শাহীন মোঃ অনু ফোর্সসহ উপজেলার ভবানীপুর গ্রামে আব্দুল জলিল ওরফে রেন্টুর বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মধ্যে গোয়াল ঘরের বারান্দায় কাগজের শপিং ব্যাগ থেকে ৩ টি ককটেল ও ৬ টি পেট্রোল বোমা উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুলাহ আল-মাসউদ চৌধুরী জানান বিষয়টি তদন্ত করে যথাযথ আইনে ব্যবস্থা নেওয়া হবে।




