ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বরূপকাঠিতে কলেজ ছাত্রীর ভাসমান লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৭:৫৭ অপরাহ্ণ

Lash uddপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় নিখোঁজের একদিন পর এক কলেজ ছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে  থানা পুলিশ। বুধবার উপজেলার জগন্নাথকাঠির বালিবাড়ি খালে  বেলা সাড়ে ৯টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
নিহতের পিতা সিরাজুল ইসলাম জানান, তার মেয়ে হালিমা (১৭) স্বরূপকাঠি ফজিলা রহমান মহিলা কলেজের একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্রী। সোমবার হালিমা কলেজে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। ঘটনার রাতে হালিমা তার মুঠো ফোন থেকে নিজ বাড়ির মোবাইলে একটি ম্যাসেজ পাঠায়, তাতে লেখা ছিল ‘খালাত বোন সুমনার ফুফাত ভাই ও তার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে গেছে, আমাকে বাঁচান’। এর পর থেকে অনেক খোঁজাখুঁজির পরেও তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে হালিমার লাশ পাওয়ার পরেই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে মিয়ারহাট বন্দরে মানববন্ধন করেছে ফজিলা রহমান মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে স্বরূপকাঠি থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই ছাত্রীকে অপহরন করে হত্যা করা হয়েছে, মামলার আসামীদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Need Ads
error: কপি হবে না!