ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে অবৈধ দোকান নির্মাণ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ১:৫৪ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীসহ অভিভাবকরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামকে লিখিতভাবে জানিয়েছেন।
জানা যায, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৭ সালে স্থাপন করা হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে ৫শ ৬০ জনের শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করে আসছে। স্কুলের ম্যানেজিং কমিটির প্রথম সভায় বিদ্যালয়ে কর্মরত একজন আয়া ও দপ্তরীর বেতন এবং বিদ্যালয়ের আয় বাড়ানোর লক্ষ্যে বিদ্যালয়ের জায়গায় দোকানঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যালয়ের দক্ষিণের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়। সীমানা প্রাচীর ঘেঁষে থাকা ১৩টি মেহগনি ও সিরিজ গাছও কেটে ফেলা হয়েছে। অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের জায়গায় একটি মাংসের দোকান ভাড়া দেয়া হয়েছে। বিদ্যালয় চত্বরে দোকানঘর হলে জনসমাগম বাড়বে। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হবে। আর মাংসের রক্ত ও বর্জ্যরে দুর্গন্ধে বিদ্যালয় চত্বর অস্বাস্থ্যকর হয়ে উঠবে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার ফিরোজ জানান, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় দোকানঘর নির্মাণ কিংবা গাছ কাটার ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও তাকে কিছু বলেননি।

Need Ads
error: কপি হবে না!