ঠাকুর গাও সংবাদদাতা : ঠাকুরগায়ের পীরগঞ্জের একটি পাটের গুদামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৩ হাজার ১শ’ মন পাট ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
১০ নভেম্বর রবিবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার কেউটগাও মোড়ে অবস্থিত কিষান হাস্কিং মিলের একটি গুদামে বৈদুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ৩ হাজার ১শ’ মন পাট পুড়ে ভষ্মিভূত হয়। এ সময় পীরগঞ্জ, ঠাকুরগাও ও দিনাজপুরের বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের ৩ টি পৃথক অগ্নি নির্বাপন দল ঘটনাস্থলে গিয়ে সকাল ৯ টায় আগুন নিয়ন্ত্রনে আনে। পাট ছাড়াও পাশ্ববর্তী মুক্তি তুলার মিলেও অজ্ঞাত পরিমান তুলা ভষ্মিভূত হয়। আগুন ঠিক কখন লেগেছিল, তা বলতে পারেননি গুদাম মালিক।




