কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারকে সেলাই মেশিন প্রদান করেন। ১১ নভেম্বর সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদারের কার্যালয়ে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে একটি অসহায় ও দরিদ্র পরিবারকে ১টি বাটারফ্লাই সেলাই মেশিন প্রদান করেন। অসহায় ও দুস্থ পরিবারটির পক্ষে সেলাই মেশিন গ্রহণ করেন উপজেলার জামালপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী মোছা. নুরুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্তি, সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, মৎস অফিসার দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




