ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে বিরোধী দলের ৮৪ ঘন্টা হরতালকে সামনে রেখে পুলিশ যুবদল সভাপতি সহ ৫ জনকে আটক করেছে। জেলার ৪ টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওরাবুনিয়া ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ লাল মিয়া,সাতুরিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ হান্নান সরদার,নলছিটির বিএনপির নেতা রুবেল সহ ৫ জনকে আটক করা হয়েছে। জেলার ৪টি উপজেলায় কোন সহিংসতা ছাড়া শান্তি পূর্নভাবে হরতাল পালিত হচ্ছে।




