শ্যামলবাংলা ডেস্ক : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের বাসায় বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকার বাসায় ওই বোমা হামলার ঘটনা ঘটে। ওইসময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বাসার দারোয়ান মোস্তাক (৩০) আহত হয়েছে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সালেহ মাসুদ করিম জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ২/৩ জন দুর্বৃত্ত অধ্যাপক পিয়াস করিমের বাসার গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই সময় তারা কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে। এতে বাসার নিরাপত্তাকর্মীর পায়ে গুলি লাগে।




