তানোর (রাজশাহী) সংবাদদাতা : ‘সমবায় শক্তি সমবায় মুক্তি’ এই শ্লোগানের মধ্যে দিয়ে রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটির্ যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাজেদা ইয়াসমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিআরডিপি’র চেয়ারম্যান শামসুদ্দীন মন্ডল, তানোর একে সরকার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ন চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্ল্ী উন্নয়ন কর্মকর্তা শাহিদা মুঞ্জুয়ারা বেগম, পাঁচন্দর ইউপি’র পানি ব্যবস্থাপনা কমিটির চেয়ারপারসন শরিফুল ইসলাম, সমিতির পক্ষে কামরুজ্জামান মাষ্টার, শফিকুল মাষ্টার ও খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।




