ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবি’র হাতে আটক ৩১ বাংলাদেশী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১, ২০১৩ ৫:১৭ অপরাহ্ণ

বেনাপোল সীমান্তে বিজিবি’র হাতে  আটক ৩১ বাংলাদেশী

বেনাপোল সীমান্তে বিজিবি’র হাতে আটক ৩১ বাংলাদেশী

Shamol Bangla Ads

ইয়ানুর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা নারী,পুরুষ ও শিশুসহ ৩১ বাংলাদেশীকে আটক করেছে। বৃহস্পতিবার বিকালে বেনাপোল পোর্ট থানার ভারত সীমান্তবর্তী এলাকা পুটখালী থেকে তারা আটক হয়।
খুলনা ২৩ ব্যটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তায়েফ উল হক জানান, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার সময় ৩১ নারী,পুরুষ ও শিশুকে আটক  করেছে বিজিবি সদস্যরা। এদের মধ্যে ১৩ জন নারী, ১৭ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে।
কাগজপত্রের কাজ শেষ হলে সন্ধ্যায় তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আটককৃতদের বাড়ি যশোর, ঝিকরগাছা, বরিশালও মাগুরা জেলার বিভিন্ন অঞ্চলে।
পরবর্তীতে শুক্রবার সকালে থানা থেকে ৩১ বাংলাদেশীকে পুলিশ যশোর আদালতে সোপর্দ করবে।

Need Ads
error: কপি হবে না!